চৌমুহনীতে আগুনে পুড়ল ১৫ দোকান

নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনের পূর্বপাশে আগুনে ১৫টি দোকান ঘর পুড়ে গেছে। রবিবার রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, আগুনে ১৫টি দোকান ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশ ক্রোকারিজ ও ওষুধের। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী , লক্ষ্মীপুর, ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন: নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবা খুন করল ছেলেকে

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় পানির অভাব ছিল। এতে কর্মীদের সমস্যায় পড়তে হয়।

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর জানা যাবে ক্ষতির পরিমান।

ইত্তেফাক/এমআরএম