বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। তবে এরপরও সারাদেশে বৃষ্টি থামছে না। শনিবার (১১ অক্টোবর) ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাসও আছে। এরই মধ্যে রাজধানীসহ দেশের ৪টি বিভাগে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
এদিন দুপুর ২ টা থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, খুলনা বিভাগের নিম্নলিখিত জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে বলে জানান তিনি।
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ী, রাঙ্গামাটি।
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, নড়াইল।
সিলেট বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ।