উখিয়া থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পাড়া চিতা খোলা এলাকায় পড়ে থাকা গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, লাশের গায়ে গুলির চিহ্ন রয়েছে। লাশটি পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া চিতাখোলা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিনের (৩৫) বলে জানা গেছে।
আরও পড়ুন : পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের মাসিক কিস্তির টাকা দিল গ্রিনলাইন
উখিয়ার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/কেআই