রাবিতে ভর্তির আবেদন মূল্য কমানোর দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা চার দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হল- আবেদন ফি ৫০০ টাকাতে সীমাবদ্ধ করতে হবে, একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে এবং নতুন বিভাগ খুলতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, আইইআর বিভাগের খন্দকার নাসিম, তানজিম প্রমুখ।

আরো পড়ুন: দক্ষিণী ছবি দিয়ে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ানের!

আবেদন ফরমর মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোষণমূলক মনোভাব প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে গরীব-মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হোক সেটা তারা চায় না। এই ভর্তি পদ্ধতিকে বাণিজ্যে পরিণত করেছে।

ইত্তেফাক/বিএএফ