বরিশালের গৌরনদী উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাওন হাওলাদারকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, গৌরনদী পৌরসভার ৩য় শ্রেণির ছাত্রীকে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী কিশোর শাওন হাওলাদার জোরপূর্বক রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার নানা বাদী হয়ে স্কুলছাত্র শাওনকে আসামি করে রবিবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই দিন দুপুরে গ্রেফতারকৃত ধর্ষককে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেআই