উত্সবে অনন্য আসবাব

উত্সব অসম্পূর্ণ থেকে যায় উদযাপন ছাড়া। তাই উত্সবের মূলভাবকে অক্ষুণ্ন রেখে বাঙালি মেতে ওঠে নানা আয়োজনে। কোরবানির ঈদও এর বাইরে নয়, বরং এই উত্সব ত্যাগের মহিমায় নিজেদের শুদ্ধ করার পাশাপাশি উপলক্ষ হয়ে হঠে মাংসের নানা আয়োজন তারিয়ে তারিয়ে উপভোগের। পাশাপাশি সবাই প্রয়াসী হন নানা উদ্ভাবনে রসনা-আয়োজনকে বৈচিত্র্যময় আর হূদয়গ্রাহী করে তুলতে। যাতে করে স্বাদকোরক আপ্লুত হয় অনিন্দ্য আস্বাদে। কিন্তু এসবের তো পরিবেশন হওয়া চাই নান্দনিক। এজন্যই তো এই অবকাশে গুছিয়ে নেওয়া দরকার ডাইনিং রুম। বদলে ফেলা যেতে পারে এ ঘরের অনুষঙ্গও। পুরোটা না হলে আংশিক। তবে অন্দরের এই সজ্জার সঙ্গে মানানসই করে আসবাব সাজাতে পারলে তা অবশ্যই হয় মাত্রাময়। মেলে অতিথিদের প্রশংসা।

এজন্য অবশ্য দুশ্চিন্তার কারণ নেই। যেহেতু ফার্নিচার শিল্পে বাংলাদেশ কেবল স্বয়ংসম্পূর্ণই নয়, বরং এখানে তৈরি হয়ে থাকে আন্তর্জাতিক মানের আসবাব। আর এই কাফেলায় নতুন সংযোজন ইশো। ডেকো ইশো গ্রুপের নতুন সংযোজন এই ফার্নিচার লাইন। একেবারে আন্তর্জাতিক মান অনুসরণ করে উত্কৃষ্ট উপকরণ আর উপাদানে তৈরি হচ্ছে এই আসবাব। এবারের ঈদে আপনার ডাইনিং রুম সাজতে পারেন ইশোর আসবাবে। সেজন্য রয়েছে তাদের তিন ধরনের ডাইনিং সেট :জোড়াসাঁকো ডাইনিং সেট, সোনারগাঁ ডাইনিং সেট ও পম্পেই ডাইনিং সেট। তিনটির যেকোনো একটি বদলে দেবে আপনার খাবার ঘরের চেহারা। জোড়াসাঁকো ডাইনিং সেট। এতে রয়েছে ডাইনিং টেবিল ও চেয়ার, মুকো ডিনার ওয়াগান, শতরঞ্জি আর সোহো ভাস—সব মিলিয়ে চমত্কার সমাহার। আমেরিকান হার্ড হোয়াইট অ্যাশ উডে তৈরি এই ডাইনিং টেবিলের ডিজাইনে স্পষ্ট কলকাতার সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন। নামেও সেটা লক্ষণীয়। সহজে পরিষ্কার করা যায়। আর প্রতিদিনের ব্যবহারের জন্য আদর্শ।  একই কাঠের মিলিমালিস্টিক ডিজাইনের ডাইনিং টেবিলেও রয়েছে আভিজাত্যের ছাপ। এর সঙ্গে মানিয়ে করা হয়েছে মুকো ডিনার ওয়াগান। হোয়াইট ওক ইঞ্জিনিয়ারড উডের এই ওয়াগান তৈরি হয়েছে আধুনিক জাপানি স্টাইলের আসবাব নকশায়। স্বচ্ছ কাচের দরজা সহজেই সহায়ক হবে এর ভেতরে রাখা দ্রব্যাদি সম্পর্কে জানতে। তাছাড়া ধুলো-ময়লা থেকে রক্ষা করবে যেকোনো জিনিস। এই টেবিলের অনুষঙ্গ হয়েছে গোলাপি রঙের চমত্কার প্যাটার্নে বোনা শতরঞ্জি আর সোহো ভাস। মেহগনি কাঠে তৈরি এই ভাস ডাইনিং টেবিলকে দেবে আলাদা সৌন্দর্য। আর শতরঞ্জি প্রতীয়মান করবে বাংলাদেশের হস্তশিল্পের ঐতিহ্য।

সোনারগাঁ ডাইনিং সেটে রয়েছে টেবিল, চেয়ার, মুকো টিভি ক্যাবিনেট, সোনারগাঁ ওপেন সিলিং লাইট, সোনারগাঁ হোয়াইট ক্যান্ডেল স্টান্ড, লম্বা আর খাটো দু ধরনের সোহো ভাস। এই সেটের ফার্নিচারের ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ নকশা ঐতিহ্য। এই সিরিজে ব্যবহূত হয়েছে মেহগনি আর রেড ওক ইঞ্জিনিয়ারর্ড উড।

এছাড়া রয়েছে আভিজাত্যময় পম্পেই ডাইনিং সেট। এই সেটে আছে টেবিল, চেয়ার, মুকো টিভি কেবিনেট, সোনারগাঁ ক্যান্ডেল স্ট্যান্ড আর সোনারগাঁ ওপেন সিলিং লাইট।

ঈদের আনন্দকে বহুগুণ করতে এই তিন ধরন থেকে যেকোনো একটি সেটকে বেছে নেওয়া যেতে পারে। তাহলে বদলে যাবে ডাইনিং রুমের চেহারা। তবে ইশোর কোন শোরুম নেই। তাই আপনাকে কষ্ট করে তাদের ওয়েবসাইট www.isho.com.bd-তে ঢুঁ মারতে হবে।