উপকরণ :গরুর মাংসের কিমা ২ কাপ, পাউরুটি ২ পিস, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, মাখন ৩ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি :মাংসের সঙ্গে মাখন ও টমেটো সস ছাড়া সব উপকরণ মেখে নিন। এবার কেকের মোল্ডে ঘি ও টমেটো সস ব্রাশ করে ধনেপাতা কুচি ছিটিয়ে কিমার মিশ্রণ ভরে ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন, মাংস সিদ্ধ না হলে আরও ১০ মিনিট বেক করুন। বেক করা হলে মোল্ড থেকে তুলে বেস্ট টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।