উপকরণ :মাটন রিব পিস ৫টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, আনারসের রস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।
ম্যাশ পটেটো :সিদ্ধ আলু ম্যাশ করা ১ কাপ, ক্রিম ১ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ ও লবণ স্বাদমতো। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে ম্যাশ পটেটো তৈরি করে নিন।
প্রস্তুত প্রণালি :মাংসের সঙ্গে তেল বাদে সব উপকরণ দিয়ে মেখে সিদ্ধ করে ভেজে নিন। এবার পরিবেশন পাত্রে স্টেক, সিদ্ধ সবজি ও ম্যাশ পটেটো দিয়ে পরিবেশন করুন।