নো টি স

সেইলরের ঈদ কালেকশন

ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তৈরি করেছে বিশেষ ঈদ কালেকশন। সামার ফ্রেন্ডলি বা গরমবান্ধব পোশাকে সাজানো হয়েছে কালেকশনটি। ট্রেন্ডি তরুণ-তরুণীদের জন্য শহুরে জীবনে স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক পোশাক প্রাধান্য পেয়েছে এ ঈদ কালেকশনে। মেয়েদের পোশাক সমারোহের মধ্যে রয়েছে ফিউশন স্ট্রিটওয়্যার ও রানওয়ে ইন্সপার্য়াড কুর্তি।

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ বন্ধু দিবসকে সামনে রেখে সেই উদযাপনের উপাচার সাজিয়েছে। সামান্য আয়োজনে রয়েছে অসাধারণ আবেগ। বন্ধু দিবসের সংগ্রহে রয়েছে টি-শার্ট, শার্ট, ফতুয়া, বাচ্চাদের পোশাক আর উপহার সামগ্রী হিসেবে আছে মগ, গয়না ও শোপিস। বন্ধু দিবসের সংগ্রহের পাশাপাশি রঙ বাংলাদেশের নিয়মিত সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না প্রভৃতি।

ঈদের সাজে লোটো

প্রতি বছরের মতো এবারও লোটো সেজেছে ঈদের সাজে। দেশজুড়ে ১৫০টিরও বেশি লোটো আউটলেট জুড়ে চলছে শপিংয়ের মহা আয়োজন। ঈদে এসেছে দারুণ দারুণ সব লাইফস্টাইল প্রোডাক্ট, যা ইতোমধ্যেই ক্রেতাসাধারণকে দারুণভাবে আকৃষ্ট করেছে। ঈদে লোটো পাঁচশটিরও বেশি নতুন ডিজাইনের সমাহার ঘটিয়েছে এর আউটলেটগুলোতে। এর মধ্যে আছে লাইফস্টাইল সু, লেদার সু, লেদার স্যান্ডেলস, পোলো শার্টস, টি-শার্টস, ফোর ওয়ে ফ্লেক্স জিন্স ও গ্যাবার্ডিন, মোকাসিন সু, পার্সোনাল কেয়ার, ব্যাকপ্যাক, লাগেজ, ট্রাভেল ব্যাগ ও অ্যাক্সেসরিজসহ নানা ধরনের প্রোডাক্ট।

কে ক্র্যাফটে ছাড়

এবারের ঈদ আয়োজনে কে ক্র্যাফট নিয়ে এসেছে, ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সব বয়সীর জন্য ট্রেন্ডি পোশাক। কে ক্র্যাফট ডিজাইনার গ্রুপ এসব পোশাকে নানা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে আধুনিকতার আদলে। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কিছু হাতের কাজ ও হাতের কাজের সুনিপুণ নকশাকে নতুন রূপে সাজিয়েছে পোশাকে। নকশিকাঁথা ভরাট, গুজরাটি, ক্রস, কাশ্মীরি, স্টিচ মোটিফকে প্রিন্টে ফুটিয়ে তুলে বৈচিত্র্যময় কাপড়ে ও প্যাটার্নে করা হয়েছে ঈদের আয়োজন।

সুগন্ধি ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক এবার বাংলাদেশে

লায়লা ব্লাঙ্ক সুগন্ধি ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে খ্যাতি পেয়েছে। ২০১৪ থেকে প্রায় অর্ধশতাধিক দেশের ফ্যাশন সচেতনদের জন্য সুগন্ধি তৈরি করছে এলবি। ‘পিউর লাইক ইউ’ ট্যাগ লাইন নিয়ে তাদের জনপ্রিয় সুগন্ধির সিরিজগুলো হলো হট, নটি গার্ল, এলবি ইডিপি, রয়্যাল টাচ ও আফজাল :হালাল সার্টিফাইড পারফিউম। ভারতের বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান ফাজলানি গ্রুপের সহযোগী এই আন্তর্জাতিক ব্র্যান্ড লায়লা ব্রাঙ্কের পণ্য এবার পাবেন বাংলাদেশের সুগন্ধিপ্রেমীরাও।

ত্রয়ীর ‘সামার শাড়ি’

দীর্ঘ ১ বছর পর জনপ্রিয় অনলাইন পেজ ত্রয়ী অনলাইন ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু ডিজাইনের সামার শাড়ি। গরমে অত্যন্ত আরামদায়ক এই শাড়িগুলো। হালকা হাফ সিল্ক ফেব্রিক আর চমত্কার রং এই  শাড়িগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে। দামের দিক থেকেও অনেক কম থাকায় শাড়িগুলো ইতোমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে। এর মধ্যে কিছু শাড়ি রয়েছে, যেটা শাড়ি পরতে জানেন না তাদের জন্য ‘ওয়ান মিনিট রেডি টু ওয়্যার’ । অর্থাত্ এক মিনিটেই পরা যাবে শাড়িটি। এ শাড়ির সবকিছু রেডি করা থাকে, যা অনেকটা স্কার্টের মতো করে পরা যায়। ত্রয়ীর এই সকল শাড়ি পাওয়া যাবে ত্রয়ী অনলাইনের ফেসবুক পেজে। এর অনলাইন ঠিকানা www.facebook.com/mytroyee

ফড়িং এখন বাসাবোতে

‘সময়ের রঙিন আবরণ’ এই স্লোগানকে ধারণ করে ২০০৬ সালে যাত্রা শুরু করে ফ্যাশন হাউস ফড়িং। নিত্যনতুন ফ্যাশন ভাবনা, রং, নকশা, বৈচিত্র্যের কারণে অল্প সময়ে ক্রেতাদের মন জয় করে হাউসটি। ক্রেতাদের সুবিধার্থে এবং দেশের পোশাককে সবার কাছে পৌঁছে দিতে গত ২৪ জুলাই বাসাবোতে তাদের নতুন একটি শাখার উদ্বোধন করা হয়েছে। এটি ফড়িংয়ের দশম শোরুম। নতুন এই শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। এই সময়ে আরো উপস্থিত ছিলেন ফড়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান মাসুম প্রমুখ।