অন্ধকারে হাওরে নৌকাসহ হারিয়ে যাওয়া ৮০ শিক্ষার্থীকে গভীর রাতে উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে ঘটল এক রোমাঞ্চকর রাতের অভিযান। দিক হারানো নৌকায় থাকা অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের ৮০ জন পরীক্ষার্থীকে গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি করে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একটি বড় নৌকায় করে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু হাওরের মাঝপথে এসে অন্ধকারে তাদের বহনকারী নৌকাটি দিক হারিয়ে ফেলে। দীর্ঘ সময় ধরে যোগাযোগ না থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামে। পরে নৌ পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল স্পিডবোট নিয়ে হাওরে প্রবেশ করে অনুসন্ধান শুরু করে।

অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন জানান, “সৌভাগ্যবশত সবাই নিরাপদে আছে। আমরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।