ডেঙ্গুতে আক্রান্ত ৬১ জনকে রংপুর মেডিকেলে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৪০জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৭দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬১জন রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মেডিসিন বিভাগের ৫টি ওয়াডে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৬নারীসহ ৬১ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডেঙ্গু রোগী  প্রতিদিনেই ভর্তি করা হচ্ছে। রংপুরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন এবং ঢাকায় আক্রান্ত হয়েছে ৫৬ জন। এই সংখ্যা মোট ৬১জন। 

রোগীর স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের ডেঙ্গ জ্বরে আক্রান্ত বিষয়টি শনাক্ত করা হয়। বাড়িতে আসার পর রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।  

ইত্তেফাক/কেআই