রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ স্থগিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার ও রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
এ বিষয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক- এ মালিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, এই নির্বাচন স্থগিত করা অনিবার্য ছিলো। কারণ, সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রুয়াপ সোসাইটি (ব্লক -এ) গঠিত হয়নি। সকল ফ্ল্যাট মালিকের সম্মতিতে গঠনতন্ত্রও অনুমোদন হয়নি।
তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রার্থীরা মাত্র ১ দিন সময় পেয়েছে। যার কারণে প্রায় সাড়ে ৫ হাজার ভোটারের কাছে এই অল্প সময়ে পৌঁছানো প্রার্থীদের জন্য কঠিন ছিলো।