ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।