নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, আহত ব্যবসায়ী আব্দুল হাই (৫৫) আড়াইহাজার থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ইলমদী গ্রামে ফিরছিলেন। নারান্দি বাজারের পূর্ব পাশে পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রাস্তার ওপর বাঁশ ফেলে অটোরিকশার গতিরোধ করে।

এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাইয়ের হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।