রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের পক্ষে ৮ম ধাপে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা সুলতান আহমেদের আথাকরা গ্রামের বাড়িতে সেলাই মেশিন বিতরণ করেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার মেহেদী হাসান মুরাদ ও ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী।

এসএসটিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুরুল আহসান, বর্তমান সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন ফয়সাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতি তিন মাস পর পর সেলাই মেশিন বিতরণের এই প্রকল্প অব্যাহত রাখা হবে। এবার ৮ম ধাপে ছয়টি সেলাই মেশিনসহ এই পর্যন্ত ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

করোনাকালীন সময় থেকে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার বিতরণ, কোরবানির মাংস বিতরণ, বন্যার্তদের সহায়তা, মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বয়স্কদের কোরআন শিক্ষাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।