ভারতে ইঁদুর আতঙ্কে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা 

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। টানা ৫ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে তাসমান পাড়ের দলটি। মাঠে দুর্দান্ত সময় পার করলেও মাঠের বাইরের এক একটি ঘটনায় আতঙ্কিত হয়েছেন অজি নারী ক্রিকেটাররা।

লিগ পর্বে আয়োজক ভারত ও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ দুটি হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাত্তনমে। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হোটেলে ইঁদুরের কবলে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নাইন লাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজি নারী ক্রিকেটাররা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দেয়। ইঁদুর দেখে ভয় পেয়ে যান ক্রিকেটাররা। এ সময় আতঙ্কিত হয়ে কয়েকজন ক্রিকেটার চিৎকার করেন।

পরে পরিস্থিতি সামাল দিতে হাজির হন হোটেল কর্মীরা। ইঁদুর ধরার চেষ্টা করেন তার। তবে সফল হতে পারেননি। ইঁদুরটি ডাইনিং রুমের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। তাতে করে পরিস্থিতি আরও খারাপ হয়। ইঁদুর থেকে বাঁচতে অনেকেই আবার চেয়ারে উঠে বসেন।

এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভিডিওতে ক্রিকেটাররা নিজেদের বাজে অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা ভেবেছিলাম ইঁদুর চলে গেছে। কিন্তু এটা যায়নি। ইঁদুরটি আবার ফিরে আসে। আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম।’

ইঁদুর কাণ্ডের পর টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়ান দল যে হোটেলে অবস্থান করছে তার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে নারী বিশ্বকাপের আয়োজক ভারত এবং হোটেল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aussie Women's Cricket Team (@auswomencricket)