দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৭০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫৭০ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি টিপ বার্মিজ চাকু, ১টি ৭ এম এম পিস্তল, ১টি ৭.৭ এমএম পিস্তলের খালি ম্যাগজিন, ১টি ৭.৬২ পিস্তলের খালি ম্যাগজিন ও ৭টি রামদা।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও পুলিশ সদর দপ্তর জানিয়েছে।