জুলাই গণঅভ্যুত্থান

ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। এদিন দুজন সাক্ষীর জবানবন্দি দেবেন।

গত ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবী। এখন পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৮ জন।

এ মামলায় গত ২১ আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। গ্রেপ্তার থাকাদের মাঝে শেখ আবজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন।