পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ডাক্তার রুস্তুম আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ৮টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, চার ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: আবারও মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
তার জানাজায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) নাজমুল আলম, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুবর রহমান, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতিসহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু