মার্কস অলরাউন্ডার: রংপুর, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল ও জামালপুর জেলায় প্রতিযোগিতা সম্পন্ন

দেশজুড়ে চলছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে শুরু হওয়া প্রতিযোগিতাটি বরাবরের মতো এবারও দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছে।

বাংলাদেশের প্রতিভাবান শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশে তিন ধাপে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে—আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। দেশের সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারছে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে, যার বেশ কয়েকটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এই সপ্তাহে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে, খুলনার খুলনা জিলা স্কুল ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে, টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয়ে, রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে, জামালপুরের জামালপুর উচ্চ বিদ্যালয়ে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়:

  • প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র গ্রুপে রয়েছে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মিডল স্কুল গ্রুপে রয়েছে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।
  • আর নবম থেকে দ্বাদশ শ্রেণির হাইস্কুল ও কলেজ গ্রুপে রয়েছে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।

ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, নওগাঁ, কিশোরগঞ্জ, ভোলা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল ও জামালপুরসহ বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

পুরস্কার ও সুযোগ:
তিনটি গ্রুপের প্রতিটি থেকে সেরা তিন অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে এক কোটি টাকার বেশি উপহার ও বৃত্তি। গ্র্যান্ড ফাইনালের ফার্স্ট ও সেকেন্ড রানার্সআপ পাবে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারকে প্রদান করা হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

আয়োজকদের মতে, মার্কস অলরাউন্ডার কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের প্রতিভা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আঞ্চলিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এটি অংশগ্রহণকারীদের শেখা ও নিজেদের নতুনভাবে আবিষ্কারের এক অনন্য সুযোগ তৈরি করছে।

বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.marksallrounder.com বা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করুন ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।