মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মঙ্গলবার দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার আঠারখাদা মঠবাড়ি এলাকায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রনি (২৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফয়সাল মাগুরার গোবিন্দপুর গ্রামের খালেক সর্দারের ছেলে।

আরও পড়ুন: তদন্ত কর্মকর্তা আসামিকে ধরিয়ে দিতে বলেন: ফুলবাড়িয়ায় হত্যার শিকার শিশুর বাবা

পুলিশ ও ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, নিহত ফয়সাল ও রনি একটি মোটরসাইকেলে করে শ্রীপুর থেকে মাগুরায় আসছিলেন। পথে সদর উপজেলার আঠারখাদা মঠবাড়ি এলাকায় শ্রীপুরগামী বাসের সঙ্গে এই সংঘর্ষ হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু