এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট (প্রি-বিবিএ) বাংলাদেশের শিক্ষাব্যাবস্থায় এক যুগান্তকারী মাইলফলক প্রত্যেক অভিভাবক এর স্বপ্ন থাকে তার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশ ও জাতির একজন গর্বিত সুনাগরিক হিসেবে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবে। এই চাওয়াকে পূর্ণতা দিতে অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করেন তার সন্তানকে সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধ সম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। কিন্তু পরিবেশ পরিস্থিতি তথা ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোন অনাকাঙ্খিত ঘটনাবলির কারণে মাঝে মধ্যে এমন স্বপ্ন বিষাদে পরিণত হতে পারে। একজন ছাত্র-ছাত্রী যখন ২-৩ বার রেজাল্ট খারাপ করে অথবা কাঙ্খিত জিপিএ পায় না, তখন তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন দরকার পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের তার পাশে দাঁড়ানো। তাকে এমন কোন আশার-আলো দেখানো, যাতে তার জীবনটা আবারও আলোয় আলোয় হয়ে উঠে পরিপূর্ণভাবে দীপ্তিময়।
এমনই চিন্তা মাথায় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যুগান্তকারী এক শিক্ষাব্যবস্থার। যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এমনই একটি কোর্স হলো এইসএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা প্রি-বিবিএ।
এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ এইচএসসি সমতুল্য একটি কোর্স। সাধারণ এইচএসসি এর সঙ্গে এই শিক্ষাব্যবস্থা বা মানের কোনো পার্থক্য নেই, বরং এই কোর্সে ব্যবসায় ব্যবস্থাপনার উপর জোর দেয়ায় বর্তমান প্রচলিত শিক্ষা ধারার সঙ্গে অত্যন্ত মানানসই বিধায় খুবই দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয় এবং খুব ভাল রেজাল্ট করে বিভিন্ন বিশ্ববিদ্যায় সুযোগ পেয়ে থাকে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে কম্পিউটার অপারেশন ও হিসাবরক্ষণ ট্রেডে ভর্তি চলছে। কোর্সের মেয়াদকাল ২ বছর, ১ বছর অন্তর ২টি সেমিস্টারে বিভক্ত। প্রধান সুবিধা হচ্ছে প্রতি বছরের পরীক্ষা প্রতি বছর হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখে উচ্চশিক্ষার পথ প্রশস্থ করা এবং পরিবার ও সমাজ জীবনে সক্রিয় স্বাক্ষর রাখার উপযোগী করে শারীরিক ও মানসিক বিকাশ লাভে সহায়তা করা এবং শিক্ষার মৌলিক নৈপুণ্য অর্জনের লক্ষ্যে সুসংহত শিক্ষাব্যবস্থা পরিচালনা করা। যেকোন সালের এসএসসি’তে ন্যূনতম পাস গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা কলেজ অফিস থেকে নির্ধারিত ফি -এর বিনিময়ে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ০১৭১৩-৪৯৩২৩৩৬৭ এই নম্বরে জানতে পারবেন আরো তথ্য। এ ছাড়াও ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানা যাবে http://dipti.com.bd/bm-college ওয়েবসাইটের মাধ্যমে।