ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে ৭টি প্রতিষ্ঠান থেকে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহান সম্পা, আবিদা সিফাত, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

 

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- নিউ ডেল্টা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল খিদমাহ মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, মুন হাসপাতালকে ৫ হাজার টাকা, পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা, নাভানা হাসপাতালকে ১০ হাজার টাকা, নিউ চাঁদ কনফেকশনারীকে ১ হাজার টাকা, রোজ বেলী হোটেলকে ৩ হাজার টাকা।

আরো পড়ুন : প্রিয়াঙ্কার ধুমপান করা প্রসঙ্গে মুখ খুললেন বোন পরিণীতি

এ সব প্রতিষ্ঠানে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত ফি ৪০০ টাকার পরিবর্তে ৬-৭ শত টাকা করে রোগীদের থেকে নিয়েছিল। এ ছাড়া মেয়াদ উর্তিন্ন ওষুধ সংরক্ষণ, নোংড়া পরিবেশ, পলিথিন ব্যবহার করায় এ সব জরিপানা করা হয়।

 

ইত্তেফাক/ইউবি