গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামের এক ব্যক্তি মাইকে ঘোষণা দিয়েছেন যে, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তিনি নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন।
মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া বৃহস্পতিবার সকালে রিক্সায় করে গ্রামে মাইক হাতে এই ঘোষণা দেন। তারা নিজেদের পানের বরজ এলাকায় সংঘর্ষের কথা জানিয়ে দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলি ভুট্রু বলেন, খবর পাওয়ার পর কদ্দুস মিয়াকে থানায় ডেকে কথা বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।