বাগেরহাটে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুইজন চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। ডেঙ্গু আক্রান্তরা হলেন- বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে শিপন (২৪), দেপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আর ইমরান (২২), বাদোখালি এলাকার আবু বকরের ছেলে কায়কোবাদ (২৫), সায়ড়া এলাকার শেখ মোস্তাফার ছেলে ইব্রাহিম শেখ (২২) ও কচুয়া সদরের সিরাজ সরদারের ছেলে শহীদ।
আরো পড়ুন : ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে এ পর্যন্ত ৫ জন রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে দুইজন চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে। শহীদ নামে একজন ভর্তি রয়েছে।দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গু বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে।
ইত্তেফাক/ইউবি