লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার এলাকা থেকে মঙ্গলবার বিকেলে একটি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, বড়হাতিয়া ইউনয়নের সেনেরহাট কসাই পাড়া এলাকার মো. কামালের ছেলে এস্কান্দার (২৩) ও বরিশাল জেলার মুলাদি এলাকার মৃত সোলতান আহমদের ছেলে ইউসুফ রনিত (২৫)।
 
জানা গেছে, আটক দুই যুবক চকরিয়া থেকে যাত্রীবাহী একটি বাসে দেশে তৈরি একটি অস্ত্র নিয়ে চুনতি ডেপুটি বাজার এলাকায় যায়। সেখানে একটি দোকানের সামনে দাঁড়ায়। পুলিশের সন্দেহ হলে চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম তাদের তল্লাশি করে।পরে তাদের কাছে একটি দেশীয় পিস্তল উদ্ধারসহ আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আরও পড়ুন: সারাদেশে ১৫ হাজারের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

ইত্তেফাক/অনি