ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকরী ৬৯ নং মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগ এসেছে গত ১৪ অক্টোবর দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর।
বিদ্যালয়ের আশেপাশে বর্ষায় প্লাবনের কারণে শিক্ষার্থীরা যাতায়াত করতে গিয়ে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছিল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বারবার পানি ও খেলার মাঠের জন্য আবেদন করলেও তা বাস্তবায়ন হয়নি। শিশু শিক্ষার্থীরা বারান্দাতেই খেলার চেষ্টা করত, ফলে খোলা মাঠের অভাব খুবই লক্ষ্যযোগ্য ছিল।
পঞ্চম শ্রেণীর ছাত্র মো. ওমর ফারুক বলে, অনেক পিপাসা লাগলেও আমরা পানি খেতে পারি না। টিউবওয়েল না থাকায় অনেক দূর থেকে পানি আনতে হয়।
চতুর্থ শ্রেণীর ছাত্রী হাসিবা জানায়, বর্ষায় আমাদের বিদ্যালয়ের চারপাশ প্লাবিত হয়ে যায়। হাঁটু পর্যন্ত পানি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়।”
তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা বলেন, পানি থাকায় বইখাতা ভিজে যায়, তখন সেই দিন বিদ্যালয়ে আসা যায় না।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর আমেরিকা থেকে মুঠোফোনে যোগাযোগ করে এবং আমি আমার স্যারকে অবহিত করি স্যারের সাথে যোগাযোগ করে এই নলকূপ স্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু বলেন বিষয়টি আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারি এবং মাঠ ভরাটের জন্য বরাদ্দ দিয়েছি। যাতে করে কোমলমতি ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারে এবং কি জেলা ও জাতীয় পুরস্কার আনতে পারে।