বেইলি রোডের একটি ভবনে আগুন

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।  শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, এদিন রাত ১০ টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আগুন নিভে গেছে।

এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।