বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিসিএসের এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ৬৫০কে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।
প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত।