কুড়িগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ জন

কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী মঙ্গলবার পর্যন্ত ভর্তি ছিলো। বুধবার নতুন করে আরও দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে কুড়িগ্রামে শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

এর মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৭ জন সদর হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন। এরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় বুধবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১) ও বুধবার ভোররাতে পৌরসভার কৃঞ্চপুর মিয়াপাড়ার আমজাদ হোসেনের ছেলে শামিম (১৮) ভর্তি হয়েছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে ৩ জন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।

আরও পড়ুন: মেহেরপুরে ৬ জন ডেঙ্গু আক্রান্ত

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা.এস এম আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন। আতংকিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।

ইত্তেফাক/নূহু