ইত্তেফাকের আব্দুল গনিসহ ডিপিসি পুরস্কার পেলেন চার জন

ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব আয়োজিত '৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৫' বিজয়ী হয়েছেন ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গণিসহ আরো তিন জন। প্রথম পুরস্কার উজ্জল কুন্ডু, দ্বিতীয় পুরস্কার আবদুল গণি এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

এছাড়া ডিপিসি গ্র্যান্ড ট্রফি পেয়েছেন রাজীব রানা দাস। ডিপিসি গ্র্যান্ড ট্রফি বিজয়ী রাজীব রানা দাস পুরস্কারের অর্থমূল্য পেয়েছেন ২৫ হাজার টাকা, প্রথম পুরস্কার বিজয়ী উজ্জল কুন্ডু পেয়েছেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আবদুল গণি ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী মো. আমিনুল ইসলাম ৫ হাজার টাকাসহ প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ পুরস্কার বিতরণ ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার ও জোবায়দা নাজনীন। সভাপতিত্ব করেন ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

এছাড়া বিপিএস গোল্ড মেডেল পেয়েছেন আমিনুল ইসলাম, আনিসুর রহমান, এস এম মোস্তাফিজুর রহমান, বিপুল আহমেদ। বিপিএস সিলভার মেডেল পেয়েছেন তামিম ই মোহাম্মদ, তানভির আহমেদ আবির, রাজীব রানা দাস ও এস এম মোস্তাফিজুর রহমান। বিপিএস ব্রোঞ্জ পেয়েছেন বিপুল আহমেদ, সজীব কর্মকার, মো. অহিদুল হাসান ও আহমেদ রাসেল। জুরি পুরস্কার পেয়েছেন মৌসুমী সিরাজ, বিপুল আহমেদ ও রেজওয়ানুল হক। বেস্ট ক্লাব পুরস্কার পেয়েছেন চিত্রচিন্তা ফটোগ্রাফি সার্কেল। জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে।