কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, এরশাদুল হক (৪২), কুলছুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫৫)।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। বেশকয়েক জন আহতও হয়েছেন। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।