দেশের প্রথম এবং দ্রুততম কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড’ তাদের নতুন বাড়ইপাড়া–চন্দ্রা হাব উদ্বোধন করেছে।
শনিবার (২৯ নভেম্বর) নতুন এ হাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মিসেস দিলরুবা বেগম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভাইস-চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান পুলক, উপব্যবস্থাপনা পরিচালক জনাব এস এ বরকত বাবু, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব আবুল হাশেম, পরিচালক (মার্কেটিং, উন্নয়ন ও আন্তর্জাতিক) জনাব আবিদুর রহমান, পরিচালক (অপারেশন) জনাব ফজলে হক, পরিচালক (মেইনটেনেন্স) জনাব সালেহ্ দ্বীন নেওয়াজ জয়, প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন চন্দ্রা হাব কার্যক্রম শুরু হওয়ায় উত্তরবঙ্গের পার্সেল ও কুরিয়ার সেবা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সুন্দরবন কুরিয়ার কর্তৃপক্ষ আশা করছে, এ হাবের মাধ্যমে গ্রাহকসেবায় নতুন গতি আসবে এবং দেশের উত্তর অঞ্চলের ব্যবসা–বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।