নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের ডালপট্টির আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টিও একটি তিনতলা আবাসিক ভবনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে জানানো হয়, বিকেল ৬টা ০০ মিনিটে চকবাজারের একটি তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস মিডিয়াসেল জানায়, দুইটি ভবনে আগুন লেগেছে। একটি ভবনের নিচ তলায় ডালের গোডাউন ও মিল ছিলো, দ্বিতীয় তলায় ছিলো কর্মচারীদের আবাসন এবং ৩ তলায় লাগেজ ফিটিংস কারখানা ছিলো। এছাড়া দ্বিতীয় ভবনের নিচ তলায় ছিলো ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় ছিলো অফিস।

উল্লেখ্য, বিকেল ৪টা ৪২ মিনিটে চকবাজারের একটি তিনতলা ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে আরও ৫টি ইউনিট সেখানে কাজ করেছে।