রণবীরের ‘ধুরন্ধর’ লুকে কুপোকাত দীপিকা

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং বরাবরই বি-টাউনের অন্যতম জনপ্রিয় যুগল হিসেবে পরিচিত। এই দম্পতির যারই সিনেমা বা অন্য কোনো ইভেন্ট লঞ্চ হোক না কেন, তারা বরাবরই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি ‘ধুরন্ধর’। এই সিনেমায় আছেন রণবীর সিং। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

587278325_18545503138016523_4879197356521608268_n

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।

587571459_18545503120016523_8594296941633509084_n

স্বামী রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ এই ধুরন্ধর অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে।