লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ডিঙ্গি গ্রামে এ ঘটে ঘটেছে। মৃতরা হলেন, চলবলা ইউনিয়নের নিথক ডিঙ্গি গ্রামের আব্দুল গফুরের ছেলে মফিজুল ইসলাম (২০) ও সাকিল আহমেদ (১৫)।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে নিহত ৩
স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি ছোট নালা অতিক্রম করে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের সংযোগ নিতে দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন।
এসময় অন্য একটি বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ ঘটলেও টের পাননি বড় ভাই মফিজুল ইসলাম। তিনি ওই সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হন। বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই সাকিল আহমেদও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুই ভাইয়ের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম