আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় দেওয়া ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন প্রবাসীরা বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত তাদের ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ পাবেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমেদ খান এক খুদেবার্তায় এই তথ্য জানান।
তিনি জানান, প্রবাসীদের বিশেষ অনুরোধে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের পর সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না।