বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে দেওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, খুলনার কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া অন্য আদেশে ঊর্ধ্বতন আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।