কুষ্টিয়ায় ঘরের ভেতর বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত জাহানারা শহরের হরিশংকর পুর এলাকার স্থায়ী বাসিন্দা ও মৃত আবুল হোসেন মোল্লার স্ত্রী। নিহতের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সবাই ঢাকায় থাকেন এবং ওই ঘরে বৃদ্ধা একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মৃত আবুল হোসেন মোল্লা ছিলেন সরকারি চাকরিজীবী স্বামীর পেনশনের টাকায় চলতো ওই নারীর সংসার। সোমবার দুপুরে হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় নিজ ঘরের খাটের উপর উপুড় হয়ে পড়ে ছিলে ওই নারী। এছাড়া দুই খাটের নীচের দিকে ঝুলে ছিল তার দুই হাত। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে এই হত্যকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শীঘ্রই ঘটনার ক্লু উদ্ধারে জোর তৎপরতা চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে।