আড়াইহাজারে আরো চারজন ডেঙ্গুতে আক্রান্ত

আড়াইহাজারে আরো  ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার  বিকালে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

 

আক্রান্তরা হলেন, সালমদী গ্রামের আতাউর রহমানের ছেলে সজিব( ১৮), বিশনন্দী গ্রামের জহিরুলের মেয়ে বৈশাখী (১৪), পাচঁগাও চরপাড়া গ্রামের মহিজউদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৭) ও ব্রাক্ষন্দী গ্রামের মনছুরের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুই মেয়রের অবহেলা অমার্জনীয়: ড. কামাল

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া বলেন, আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য প্রথমে ৫ জনের জন্য একটি ওয়ার্ড চালু করি। পরে জায়গা না হওয়ায় আরো নতুন করে একটি ওয়ার্ড চালু করেছি।  এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ জন।

তিনি আরও বলেন,  ডেঙ্গু নিয়ে আমরা প্রতিদিনই সচেতনামূলক সভা করছি। আতংকিত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ইত্তেফাক/এমআরএম