ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আশিনগর এলাকায় চোর সন্দেহে মনির নামে এক যুবককে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় ৯৯৯-এ অভিযোগ আসলে পুলিশ মাদ্রাসার ভিতর থেকে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা নাজিমউদ্দিন জানান, মাদ্রাসার পাশেই তাদের বাড়ি। তাদের বাড়ির পেয়ার গাছের পেয়ারা ঐ মাদ্রাসায় থাকা রশিদ নামে এক ব্যক্তি প্রতিদিন পেড়ে নিতেন। এতে তার ছেলে মনিরের সঙ্গে ঝগড়া হয়। এসময় রশিদ তাকে মেরে ফেলার হুমকি দেন।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আ. জলিল জানান, ৯৯৯-এ এমন অভিযোগ আসলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠাই। তদন্ত চলছে, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচ