ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট’স নাইট অনুষ্ঠিত 

রাজধানীর উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট’স নাইট।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ক্লাবের লোটাস হলে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের সদস্য এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ক্লাবের সদস্যবৃন্দ। ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিমিটেডের নবনির্বাচিত প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু এই অনুষ্টানের আয়োজন করেন। 

সন্ধ্যা ৭টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় প্রেসিডেন্ট’স নাইট আয়োজন। এরপর উপস্থিত সদস্য ও অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং বিভিন্ন খেলা আয়োজিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু। এ সময় তিনি ক্লাবের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সকলের সাহায্য কামনা করেন।  সর্বশেষ ডিনারের মাধ্যমে শেষ হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান।