সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সশরীরে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান তদারকি করেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আলম রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
ইত্তেফাক/আরকেজি