সাতক্ষীরায় বৃহস্পতিবার পর্যন্ত ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার নামে একটি মেডিকেল ক্যাম্প।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সদর হাসপাতালে বর্তমানে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি