ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন রোগী। বর্তমানে হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এনিয়ে এ জেলায্ সর্বমোট আক্রান্ত হলো ৩৭ জন।
ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, ঝিনাইদহ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৪ থেকে ৫ জন। বাকিরা ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝিনাইদহে এসে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগিদের জন্য আলাদা ইউনিট করে চিকিৎসা করা হচ্ছে। ভর্তিকৃত ২০ জন বাদে অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তক বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়া রোগীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ২৫ টাকার ইনজেশনের দাম ৫০০ টাকা! হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
এদিকে ঝিনাইদহে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার রি-এজেন্ট নেই। আক্রান্ত রোগীদের বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে।
ইত্তেফাক/নূহু