পদ্মা আড়িয়াল খাঁ নদীকে নিয়ে আমাদের বড় প্রকল্প গ্রহণ করতে হবে: চিফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘নদী ভাঙন আমাদের একটি জাতীয় সমস্যা। পদ্মা আড়িয়াল খা নদীকে নিয়ে আমাদের বড় একটি প্রকল্প গ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার দিনব্যাপী মাদারীপুরের শিবচরে ও ফরিদপুরের সদরপুরে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে শিবচরের কাঁঠালবাড়িতে প্রধানমন্ত্রী এসেছিলেন। সেই সময় তাকে বলেছিলাম, পদ্মা আড়িয়াল খাঁ নদীকে নিয়ে আমাদের বড় একটি প্রকল্প গ্রহণ করতে হবে। পদ্মাকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। বারবার পদ্মার তীব্র ভাঙনে মানুষ বাপ-দাদার ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে চরাঞ্চলের মানুষ ভীষণ কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে!’ 

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে বলেন, ‘আপনারা ভয় পাবেন না, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে।’

দুইবারের সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের দুইবার সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী।

শিবচরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম ও সদরপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান (সোহাগ) ও কেন্দ্রীয় ছাত্রলীগরে বর্তমান সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)’র জিএস গোলাম রাব্বানীসহ দুই জেলার সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, বিশেষ অতিথির উপস্থিতিতে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের দুইবারের সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তার নির্বাচনীয় এলাকার নদি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি তার আপন বড় ভাই জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘শিবচরে এখন আর কোন উন্নয়ন বাকি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিবচরে এখন যদি কোন উন্নয়ন করতে হয় তবে স্বর্ণ দিয়া বাধাই করে দিতে হবে।’

বিশেষ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আপনার এসেছেন সরেজমিনে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি।’

পরে অতিথিবৃন্দ শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে ঘুরে দেখেন। বিকালে চৌধুরী ফিরোজা বেগম পৌর অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, ‘স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। তারা শেখ পরিবারকে সম্পূর্ণভাবে হত্যা করতে চেয়েছিলো। আওয়ামী লীগের লোকজনকে ধ্বংস করতে চেয়েছিলো। এই দেশটাকে ধ্বংস করতে চেয়েছিলো। তাই তারা এদেশে অনেক জঞ্জাল রেখে গেছে। সেই জঞ্জাল পরিস্কার করে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে একটা উন্নয়নশীল জায়গায় নিয়ে গেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নদী ভাঙন মানুষের পাশে দাঁড়িয়েছেন। একদিকে তিনি নদীশাসন করেন অন্যদিকে ড্রেজিংয়ের ব্যবস্থা করেন, নদীকে বাঁচিয়ে রাখেন।’

আরও পড়ুন: নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘বৃহত্তর ফরিদপুরই পদ্মা নদীর  ভাঙন কবলিত এলাকা। তবে এভাবে ভাঙতে থাকলে আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে ভবিষ্যতে সেটাও ঝুকিপূর্ণ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা বৃহত্তর ফরিদপুরকে নিয়ে এমন একটি প্রকল্প গ্রহণ করবো যাতে নদী ভাঙনের হাত থেকে এই এলাকার মানুষ রক্ষা পায়।’

ইত্তেফাক/নূহু