বর্ষাঋতু

বর্ষাকালের আকাশ থাকে

কালো মেঘে ঢাকা

বিলের শোভা বাড়িয়ে তোলে

শাপলা, ফুটে থাকা।

ডালে ডালে কদম কেয়া

আকুল হলো হেসে

সুগন্ধ তার ঠান্ডা হাওয়ায়

বেড়ায় ভেসে ভেসে।

বৃষ্টি নামে গঞ্জে গ্রামে

টাপুর টুপুর তালে

সূর্য খেলে লুকোচুরি

প্রায়ই বর্ষাকালে।

জলে ভাসে খাল নদী বিল

বর্ষাঋতু এলে

মজা লোটে সাঁতার কেটে

পাড়ার সকল ছেলে।