মেঘের চোখে বৃষ্টি এলো ঝমঝম
বৃষ্টি তো নয় মিষ্টি যেন চমচম।
হাঁসেরা ওই খেলছে জলে ডুব ডুব
বৃষ্টি মেখে খুশি তারা খুব খুব।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঝুম ঝুম
চোখের পাতায় নেমে আসে ঘুম ঘুম।
বৃষ্টি পড়ে কখনো বা টুপটাপ
জানলা দিয়ে দেখে খোকন চুপচাপ।
গাছের পাতা দোলে দোদুল দোল দোল
কদম ফোটে সবুজ বোঁটায় গোল গোল।
টুনটুনিটা ডেকে ওঠে টুন টুন
খুকুর পায়ের নূপুর বাজে ঝুন ঝুন।
বৃষ্টির সাথে মেঘ ডেকে যায় গুড়গুড়
নাকে আসে গন্ধরাজের ভুর ভুর।