আষাঢ়-শ্রাবণ মাসে
আকাশবাড়ি মেঘের সারি
নায়ের মতো ভাসে
বিজলি মেয়ে হাসে।
আষাঢ়-শ্রাবণ মাসে
ভিন্ন ধাঁচে বৃষ্টি নাচে
কদম-কেয়ায়, ঘাসে।
আষাঢ়-শ্রাবণ মাসে
পাখির সারি জমায় পাড়ি
আপন আপন বাস-এ
বৃষ্টি যখন আসে।
আষাঢ়-শ্রাবণ মাসে
আকাশবাড়ি মেঘের সারি
নায়ের মতো ভাসে
বিজলি মেয়ে হাসে।
আষাঢ়-শ্রাবণ মাসে
ভিন্ন ধাঁচে বৃষ্টি নাচে
কদম-কেয়ায়, ঘাসে।
আষাঢ়-শ্রাবণ মাসে
পাখির সারি জমায় পাড়ি
আপন আপন বাস-এ
বৃষ্টি যখন আসে।