বৃষ্টি পড়ে দৃষ্টি নড়ে
মনে লাগে দোলা
বিশ্বজুড়ে বহুদূরে
মনের দুয়ার খোলা।
রঙের তুলি শাপলা তুলি
বন্ধুরা সব মিলে
বৃষ্টি এলে পড়া ফেলে
হইচই খালেবিলে।
নদীনালায় মাছের খেলা
কদম-কেয়া ফোটে
মনের তালা আজকে খোলা
মেঘের দেশে ছোটে।
বৃষ্টি পড়ে দৃষ্টি নড়ে
মনে লাগে দোলা
বিশ্বজুড়ে বহুদূরে
মনের দুয়ার খোলা।
রঙের তুলি শাপলা তুলি
বন্ধুরা সব মিলে
বৃষ্টি এলে পড়া ফেলে
হইচই খালেবিলে।
নদীনালায় মাছের খেলা
কদম-কেয়া ফোটে
মনের তালা আজকে খোলা
মেঘের দেশে ছোটে।